আশুগঞ্জে ইয়াবা বহনকালে ০২ মাদক কারবারী আটক।

১৪ জুন ২০২৬, ২:০৩:১৩

আশুগঞ্জে ইয়াবা বহনকালে ০২ মাদক কারবারী আটক।

১২/০৬/২০২৬ খ্রি. দুপুর ১৩.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেল আরোহীদ্বয়কে তল্লাশী করে ১৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা: ১। সাইমন
পিতা- ছবির খান
সাং- তেতৈয়া, ২। সোহেল
পিতা- মোকলেস
সাং- তেতৈয়া, উভয় থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।