কুমিল্লার দাউদকান্দিতে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কুমিল্লার দাউদকান্দিতে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সাথে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
মাদকদ্রব্য নির্মূল এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে র্যাব-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি আভিযানিক দল শনিবার (২০ জুন ২০২৬) ভোর ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দি থানাধীন দক্ষিণ সতান্দী বলদাখাল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বৈশাখী আবাসিক হোটেলের ৩য় তলার ৩০২ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর টাকই গ্রামের মৃত সুলতান আহমেদের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
