কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

২৪ জুন ২০২৬, ১:০৪:০১

কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন।

কুমিল্লা, ২১ জুন ২০২৬: একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা একাত্তর টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সফল পথচলার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়। সদর কুমিল্লা বিভাগ বাংলাদেশ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।