খোয়াই এর কারগিল টিলা এলাকাতে গাড়ি দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে খোয়াই থানার পুলিশের জালে আটক গাঁজাসহ গাড়ি ও এক গাঁজা পাচার কারি।

১১ জুলাই ২০২৬, ১:৩৭:২৪

খোয়াই এর কারগিল টিলা এলাকাতে গাড়ি দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে খোয়াই থানার পুলিশের জালে আটক গাঁজাসহ গাড়ি ও এক গাঁজা পাচার কারি।

অদ্য রবিবার বেলা দুইটা নাগাদ খোয়াই থানার অন্তর্গত হাতকাটা যাওয়ার পথে কারগিলা টিলা সংলগ্ন এলাকা থেকে টি আর ০৪ সি ২৮৯৮ নম্বরে হাই স্পিড টমটমে করে গাজা পাচার করার সময় পুলিশের জালে আটক ।

ঘটনার বিবরণে খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকার জানান আজ পুলিশের গোপন খবরের ভিত্তিতে চল্লিশ কেজি গাঁজা সহ এক গাঁজা পাচারকারীকে পুলিশ আটক করেন।। গাজা গুলির কালোবাজারি মূল্য ৬ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছেন। তবে পুলিশ আরো জানান গাড়িতে দুইজন থাকলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

তবে বিভিন্ন মহলের বক্তব্য তাহলে কি গাঁজা পাচারকারী চক্রের পান্ডারা এখন মূল সড়ক ছেড়ে পুলিশের চোখে ধুলো দিয়ে ছোট ছোট গলি রাস্তা ধরে কৌশলে পাচার বাণিজ্যে চালাচ্ছে। পরবর্তীতে অবৈধ গাজা গুলি এবং গাড়িটি ও পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এই গল্লির রাস্তায় অটো গাড়ি দিয়ে পাচার করা উদ্দেশ্য বিষয়ে পুলিশের এই অভিযান চালিয়ে গাজা ও গাড়ি এবং এক ব্যক্তিকে আটক করায় খোয়াই থানার পুলিশের ভূমিকা ছিল খুবই লক্ষণীয়, চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।