টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ঢাকা রাজধানীতে।

১২ জুলাই ২০২৬, ৪:৫০:৩৪

টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ঢাকা রাজধানীতে।

টানা বৃষ্টিতে ঢাকায় ভারী বর্ষণের ফলে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অফিসগামী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে পানি ভেঙে গন্তব্যে যেতে দেখা গেছে।

একাধিক এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে এবং সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। নাগরিকরা বলছেন, প্রতি বছরের মতো এবারও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য সময়ের ভারী বৃষ্টিতেই রাজধানীর অনেক
এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। তাই অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া এবং প্রয়োজন হলে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে, রাজধানী ঢাকা বিভাগ বাংলাদেশ

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।