মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান।
পরিচালনা করে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকা হতে ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামী আল-আমিন হাওলাদারকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেফতার।
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥,Di𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 Madaripur.
[12 JULY 2026]
মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকা ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামী আল আমিন হাওলাদারকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেফতার।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ১১/০৭/২০২৬ খ্রি. রাত ২৩.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানাধীন থানতলী সাকিনস্থ ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামী ও মাদক ব্যবসায়ী আল আমিন হাওলাদার (২৮), পিতা- মৃত আলমগীর হাওলাদার ,মাতা-রেখা বেগম, সাং-নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর এর দখল হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি চাপাতি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
সিডিএমএস যাচাই করে আসামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে ৩০ (ত্রিশ) টি মামলার তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মাদারীপুর জেলা বাংলাদেশের একটি জেলা যা ঢাকা বিভাগ এর অন্তর্গত। জেলার উত্তরে ফরিদপুর জেলা ও মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা ও বরিশাল জেলা, পূর্বে শরীয়তপুর জেলা, পশ্চিমে ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
