হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ৩৬ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধারসহ ০১ জন গ্রেপ্তার ।

১৪ জুলাই ২০২৬, ১:২৫:২৪

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ৩৬ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধারসহ ০১ জনগ্রেপ্তার ।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ১২/০৭/২০২৬ খ্রিঃ তারিখ রাত্র ২২.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।

উক্ত বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সাইহাম ফিউচার পার্ক এর সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে ৩৬ টি IPhone, Vivo, Realme, Redmi, Techno সহ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য মোট ৭,৫০,৯০০/- টাকা।

প্রাপ্ত চোরাই মোবাইল জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত ০১ (এক) জন আসামী মো: শাহিন আলম রবিন (২৬), পিতা- শামছুল আলম খান, সাং- পশ্চিম মাধবপুর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জকে আটক করা হয়।
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হবিগঞ্জ জেলা বাংলাদেশের একটি জেলা, যা সিলেট বিভাগের অন্তর্গত। ২৩°৫৭´ হতে ২৪°৪২´ উত্তর অক্ষাংশে এবং ৯১°১০´ হতে ৯১°৪০´ পূর্ব দ্রাঘিমাংশে বিস্তৃত এই জেলার পূর্বে মৌলভীবাজার, পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ, উত্তরে সুনামগঞ্জ ও সিলেট এবং দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।