মিথ্যা মামলা সাজিয়ে একাধিকবার পুলিশ পাঠিয়ে ভয় বিত্ত দেখিয়ে টাকা আদায় করার ফন্দি অভিনব কায়দায়।

২৯ জুলাই ২০২৬, ১২:৪০:০৩

 

মিথ্যা মামলা সাজিয়ে একাধিকবার পুলিশ পাঠিয়ে ভয় বিত্ত দেখিয়ে টাকা আদায় করার ফন্দি অভিনব কায়দায়।

ব্ল্যাকমেল করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা স্বভাব চরিত্র মোটেই ভালো নয় এটাই যেন প্রতারক শান্তির নেশা।

রিপোর্ট করেছেন আব্দুর
রশিদ।

বরাবর, অফিসার ইনচার্জ।
কোতয়ালী মডেল থানা,
২২/০৭/২৬ কুমিল্লা।

বিষয়- অভিযোগ।

বাদী- মফিজুল ইসলাম (৬১), পিতা মৃত- আবুল হাশেম, সাং- সাতরা, চম্পকনগর (মধ্যপাড়া), থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।

বিবাদী-১। সিয়াম (২২), পিতা- আবু কালাম, ২। মোসাঃ শাস্তি আক্তার (৩৬), স্বামী-আবু কালাম, ৩। আবু কালাম (৪২), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- বলরামপুর (কবির চেয়ারম্যান বাড়ী), পোঃ- হালিমা নগর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাসহ অজ্ঞাতনামা ৫/৬জন।

সাক্ষী- ১। সিয়াম (৩২), পিতা- অজ্ঞাত, ২। মোঃ হাসিব (৩৫), পিতা- অজ্ঞাত, উভয় (সুপার ভাইজার জিহান ফুট ওভার), ৩। নাজমুল (২২), পিতা- মফিজুল ইসলাম, সাং- সাতরা, চম্পকনগর (মধ্যপাড়া), থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাসহ আরো অনেকে।

ঘটনার তারিখ ও সময়- ২১/০৭/২০২৬ ইং তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকা।

ঘটনাস্থল-জাগুরঝুলি বিশ্ব রোড হাইওয়ে রাস্তার পূর্ব পার্শ্বে।

জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী বাদী মফিজুল ইসলাম থানায় হাজির হইয়া উল্লিখিত বিবাদী সিয়াম, মোসাঃ শান্তি আক্তার, আবু কালাম এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, উল্লিখিত ১নং বিবাদীর সহিত আমার ছেলে ৩নং স্বাক্ষী ৮মাস যাবৎ বিবাদীর সহিত একই জুতা ফ্যাক্টরিতে চাকুরী করিয়া আসিতেছে।

বিবাদী খুবই উশৃঙ্খল ও মাদক সেবনকারী। ১নং বিবাদীর সহিত আমার ছেলে চাকুরী করিয়া আসাবস্থায় বিবাদী আমার ছেলেকে বলে যে তার একটি মেয়েকে ভালো লাগে, বিবাদী আমার ছেলেকে বলে সেই মেয়ের সাথে বিবাদীর সম্পর্ক করাইয়া দিতে।
আমার ছেলে এই অনৈতিক কাজ করিবে না মর্মে অপারগতা প্রকাশ করিলে বিবাদী আমার ছেলেকে তাহার জান-মালের ক্ষতি করিবে মর্মে হুমকী-ধমকী প্রদর্শণ করে।

এরই ধারাবাহিকতায় অত্র অভিযোগের ঘটনার তারিখ ২১/০৭/২০২৬ ইং রাত অনুমান ০৯:০০ ঘটিকায় উল্লিখিত ১নং বিবাদী ও অপরাপর বিবাদীদ্বয় এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীগণ আমার ছেলেকে এলোপাথারিভাবে কিল-ঘুষি মারিয়া ঘটনাস্থল থেকে বেআইনি জনতাবদ্ধে জোর পূর্বকভাবে বিবাদীদের উল্লিখিত ঠিকানায় নিয়া যাওয়ার সময় উল্লিখিত ১নং এবং ২নং স্বাক্ষী আমার ছেলেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

বিবাদীগণ আমার ছেলেকে পরবর্তীতে পাইলে হত্যা করিয়া লাশ গুম করিয়া ফেলিবে মর্মে ভয়-ভীতি প্রদর্শণ করিয়া চলিয়া যায়। বিবাদীদের এহন হুমকী-ধমকীতে আমার ছেলের চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। আমাদের নিরাপত্তার কথা চিন্তা করিয়া অভিযোগ দায়েরে বিলম্ব হইল।

অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জনাবের সদয় মর্জি
হয়।  দূর চরিত্রা প্রতারক শান্তির অত্যাচারে অতিষ্ঠ একাধিক এলাকাবাস আরো তদন্ত প্রক্রিয়া দিন।

নিবেদক মফিজ মফিজুল ইসলাম।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।