কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৪৪টি বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫১৭ পিস ইয়াবা ও ৭২ কেজি গাঁজাসহ ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন।
পুলিশ কর্মকর্তা ইশতিয়াক হাসান আমীন জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে বুধবার ২০ আগস্ট কুমিল্লা জেলা পুলিশের সব থানার উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়।
এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ মোট ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। জেলা পুলিশ কুমিল্লা বিভাগ বাংলাদেশ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
