বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ১২টি মাদক মামলার আসামী।

২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯:০২

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ১২টি মাদক মামলার আসামী।

সহ মোট ০৭ (সাত) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ৩১/০৮/২০২৬খ্রিঃ তারিখ ২০:২০ ঘটিকায় আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১।

আহম্মদ আলী (৪০), পিতা- মৃত আঃ বারেককে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে ৩১/০৮/২০২৬খ্রিঃ তারিখ ২১:০০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বড়টেক মধুপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ সাগর মুন্সি (৩৫), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম মুন্সিকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে ৩১/০৮/২০২৬খ্রিঃ তারিখ ২১:৪০ ঘটিকায় আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মিলন মোল্লা (৩০), পিতা- মোঃ আবু তালেব মোল্লাকে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ, (যাহার মূল্য অনুমান ১২,০০০/- (বারো হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে ৩১/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কাইচাবাড়ী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। রাশিদা আক্তার রাশু (২৫), পিতা-শাহাজাহান ঢালি, ৫।

শ্যামল রাজবংশী (৩২), পিতা-মৃত তারা রাজবংশী, ৬। মোঃ জাফর শেখ (৪৫), পিতা-মৃত তছলিম উদ্দিন, ৭। মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা- মোঃ ফুলচাঁন বেপারীদের ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, (যাহার ওজন ১০০ গ্রাম, মূল্য অনুমান ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ (মূল্য অনুমান ১,৩৫,০০০/- (এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, আশুলিয়া থানা ঢাকা বিভাগ বাংলাদেশ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।