মোটরসাইকেলে মাদক বহন, ২৫০ বোতল স্কাফ সিরাপসহ ০১ মাদক কারবারী গ্রেফতার।

৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩:০৮

 

মোটরসাইকেলে মাদক বহন, ২৫০ বোতল স্কাফ সিরাপসহ ০১ মাদক কারবারী গ্রেফতার।

আজ ০৪/০৯/২০২৬ খ্রি. দুপুর ১৪.৪৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে (কানকুড়া) বাজার হতে ০১টি মোটরসাইকেল আটক করে।

মোটরসাইকেলের আরোহীকে তল্লাশী করে তার কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আরমানের বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। মোঃ আরমান
পিতা- মাসুম মিয়া সাং- কালাছড়া থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।