দেবিদ্বারে মানবপাচার চক্রের অভিযোগ: কম্বোডিয়ায় যুবককে জিম্মি করে সাড়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার দাবি।

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০:৩৫

 

দেবিদ্বারে মানবপাচার চক্রের অভিযোগ: কম্বোডিয়ায় যুবককে জিম্মি করে সাড়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার দাবি।

মেহেদী হাসান রিয়াদ :

কুমিল্লার দেবিদ্বারে বিদেশে ভালো চাকরি ও ওয়ার্ক পারমিট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবককে কম্বোডিয়ায় পাঠানোর পর জিম্মি করে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল ওরফে সাদ্দামকে কম্পিউটার দোকানে মাসে ৬০ হাজার টাকা বেতনের চাকরি এবং ওয়ার্ক পারমিট দেওয়ার কথা বলে বিদেশে পাঠানো হয়। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি বা ওয়ার্ক পারমিট না দিয়ে তাকে জিম্মি করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

এ ঘটনায় সাদ্দামের স্ত্রী মুক্তা আক্তার (২৭) দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে দেবিদ্বারের বরকামতা এলাকার আবুল হোসাইন রনি (৪২), তার স্ত্রী আরফিন আক্তার (৩৩) এবং মা রমুজা বেগম (৬০)-এর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে যেভাবে টাকা নেওয়ার কথা বলা হয়েছে

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশে অবস্থানরত আবুল হোসাইন রনি দেশে থাকা তার স্ত্রী ও মায়ের মাধ্যমে সাদ্দামকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করেন। গত মে মাসে ওয়ার্ক পারমিটের নিশ্চয়তা দিয়ে দুই দফায় নগদ ও বিকাশের মাধ্যমে সাদ্দামের কাছ থেকে মোট ৫ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

এরপর ২ জুন সাদ্দামকে কম্বোডিয়ায় পাঠানো হলেও সেখানে তাকে কোনো কাজ বা ওয়ার্ক পারমিট দেওয়া হয়নি। বরং তাকে জিম্মি করে আরও ২ হাজার ৫০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা, নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে গত ৪ সেপ্টেম্বর ব্যাংকের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা নেওয়া হয়। এরপর কম্বোডিয়া থেকে ইতালিতে পাঠানোর কথা বলে সাদ্দামের পরিবারের কাছে আরও ১২ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

পরিবারের দাবি, গত ১০ সেপ্টেম্বর

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।