ফতুল্লায় দুর্ধর্ষ চুরি: ড্রাইভার গ্রেফতার, উদ্ধার ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার।

২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২২:৩২

 

ফতুল্লায় দুর্ধর্ষ চুরি: ড্রাইভার গ্রেফতার, উদ্ধার ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার।

চুরি যাওয়া নগদ টাকা, স্বর্ণ ও রূপার অলংকারসহ মালামালের মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি ওই বাসার ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তার হেফাজত থেকে চুরি যাওয়া ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটের মধ্যে ফতুল্লা থানাধীন শিকদার বাজার, গাবতলী ও টাগারপাড় এলাকার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে বাসায় প্রবেশ করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার অলংকার এবং সিসি ক্যামেরার ডিভিআরসহ আনুমানিক ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তে নেমে ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে ঘটনার দিন বাড়ির ড্রাইভার হোসেনকে পরিবারের সদস্যদের অগোচরে বাসায় প্রবেশ করতে এবং কিছুক্ষণ পর বের হয়ে যেতে দেখা যায়। এরপর তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ বাউন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানের ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হোস�

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।