ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার।

ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার।§
পিলকুনীতে বসতঘরে অভিযান, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) রাত সোয়া ৯টার দিকে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেনের নেতৃত্বে এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মিলন ফকিরসহ ফতুল্লা মডেল থানার একটি দল অংশ নেয়। এ সময় পলাশের বাড়িতে মিলি আক্তারের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা অনুযায়ী উদ্ধারকৃত গাঁজা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত মিলি আক্তার (২৬) ফরিদপুরের ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেন ও শান্তা বেগমের মেয়ে। বর্তমানে তিনি ফতুল্লার পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার তার বসতঘরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করেছেন। পরে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
