কসবায় ৭৫ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ২:

১৪ অক্টোবর ২০২৬, ৬:০৭:৩৩

কসবায় ৭৫ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ২:

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের মিনি কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় বোতল ফ্যাক্টরির পাশের মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাগর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৭৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দ করা গাড়িটির নিবন্ধন নম্বর চট্ট-মেট্রো-ন-১১-৯৭১৮।

গ্রেপ্তার দুজনের পরিচয়:

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কসবা উপজেলার আতকাপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৃত লিয়াকত আলীর ছেলে গোলাম কিবরিয়া রবিন (২৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মুকিমপুর (মাধবপুর) এলাকার মো. শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম প্রকাশ সিজান (২১)।

পুলিশ জানায়, গাঁজা নিজ হেফাজতে রেখে বহন করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্র: কসবা থানা পুলিশ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।