কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যার রহস্য উদ্ঘাটন, মূল অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার।

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যার রহস্য উদ্ঘাটন, মূল অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার।
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা:
কুমিল্লা নগরীর ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ছাড়া তাঁর আপন বড় ভাই তানজিরকেও গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ছত্রখিল এলাকায় উপজেলা মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একটি জায়গাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ওই জায়গায় একটি কফি শপ নির্মাণকে কেন্দ্র করে তানজির ও তাঁর ছোট ভাই তৌহিদের সঙ্গে কাপ্তানবাজার এলাকার কাউসার ও শামীমের বিরোধ চলছিল।
যেভাবে হত্যাকাণ্ড:
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে তৌহিদ, তানজিরসহ আরও কয়েকজন ওই জায়গায় কফি শপ নির্মাণের কাজ করছিলেন। এ সময় কাউসার, শামীমসহ কয়েকজন সেখানে পৌঁছালে তৌহিদ, তানজির ও তাঁদের সঙ্গে থাকা অন্যরা অতর্কিতভাবে কাউসারের ওপর হামলা চালান।
অভিযোগ রয়েছে, এ সময় তৌহিদ তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কাউসারকে গুরুতর জখম করেন। অন্যরাও তাঁকে মারধর করেন। হামলায় অটোরিকশাচালক মাসুমও আহত হন।
পরে আহত কাউসার ও মাসুমকে ফেলে রেখে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গুরুতর আহত কাউসারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
যৌথ অভিযানে তৌহিদ গ্রেপ্তার:
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ১৭ অক্টোবর ২০২৬, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
