কক্সবাজারে অভিজাত ভবনের নবম তলার ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৩:

কক্সবাজারে অভিজাত ভবনের নবম তলার ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৩:
ঢাকায় পাচারের প্রস্তুতি, ফ্ল্যাটের মালিকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার দাবি সচেতন মহলের:
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের একটি অভিজাত আবাসিক ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
রোববার গভীর রাতে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার নিউ সার্কিট হাউজ রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, নবম তলার ওই ফ্ল্যাটের একটি আলমারিতে দুটি কালো ট্রাভেল ব্যাগে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। ব্যাগ দুটির ভেতরে ৩০টি প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মোট ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট।
চালানের গন্তব্য ঢাকা, নেপথ্যে কারা?
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করা ইয়াবার চালানটি কক্সবাজার শহরে এনে ঢাকায় পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে এই মাদক কারা সংগ্রহ করেছে, কারা এর সঙ্গে জড়িত এবং চালানটি ঢাকায় পাঠানোর পেছনে কারা রয়েছে—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
ফ্ল্যাটের মালিকের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন:
এদিকে, আবাসিক ভবনের নবম তলার একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ ইয়াবা মজুতের ঘটনায় ফ্ল্যাটের মালিকের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উঠেছে। সচেতন মহলের দাবি, ফ্ল্যাটটি কীভাবে মাদক মজুতের কাজে ব্যবহার করা হলো এবং এর মালিক বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কেউ এ বিষয়ে অবগত ছিলেন কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।
তবে ফ্ল্যাটের মালিকের মাদক কারবারে সংশ্লিষ্টতার বিষয়ে এখ�
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
