কুমিল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনের শারদীয় দুর্গোৎসব।

কুমিল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনের শারদীয় দুর্গোৎসব।
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর জসিম সুন্দর সফলভাবেই দায়িত্ব পালন করেছেন তিনি আরো জানিয়েছেন ঝামেলা মুক্তভাবেই পূজা বিসর্জন হয়েছে।
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ১১৩০ মিনিট
কুমিল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে দর্পণ বিসর্জন, সিঁদুর খেলা, বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও অশ্রুসিক্ত নয়নে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এর মধ্য দিয়ে কুমিল্লা জেলার বিভিন্ন পূজামণ্ডপে ছয় দিনব্যাপী শারদীয় উৎসবের সমাপ্তি ঘটে।
বুধবার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে বিজয়া দশমীর দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর থেকেই পূজামণ্ডপগুলোতে বেজে ওঠে বিদায়ের সুর। সকালে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। সংসার ও সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন তাঁরা।
দিনের আনুষ্ঠানিকতা শেষে বিকেল থেকে বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয় সিঁদুর খেলা। এ সময় বিবাহিত সনাতন ধর্মাবলম্বী নারীরা দেবী দুর্গার কপালে ও পায়ে সিঁদুর পরিয়ে দেন। পরে একে অপরকে সিঁদুর পরিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। উৎসবের এ আয়োজনে ছিল আনন্দের আবহ, পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় ঘনিয়ে আসায় ভক্তদের মধ্যে বিরাজ করে বিদায়ের আবেগ।
পরে ধর্মীয় রীতি ও আনুষ্ঠানিকতা অনুসরণ করে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। আনন্দ, ভক্তি ও আবেগের মধ্য দিয়ে শেষ হয় এ বছরের শারদীয় দুর্গোৎসব।
দেবী দুর্গার আগমনে যেমন পূজামণ্ডপগুলো মুখর হয়ে উঠেছিল উৎসবের আমেজে, তেমনি বিদায়ের ক্ষণে ভক্তদের হৃদয়ে তৈরি হয় বিষাদের অনুভূতি। আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা নিয়ে শেষ হয় ছয় দিনের শারদীয় উৎসব। শেষ হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ বিজয়পুর মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
