সোনারগাঁয়ে দুই শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, ২০০ কেজি তামার তার ও পিকআপ উদ্ধার।

সোনারগাঁয়ে দুই শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, ২০০ কেজি তামার তার ও পিকআপ উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক:
হামেশা ফুড ও কাশ্মীর গ্রুপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশের অভিযান; দুই আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি,
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামেশা ফুড লিমিটেড ও কাশ্মীর গ্রুপ লিমিটেডের কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০০ কেজি তামার তার, একটি খোলা পিকআপ, মালামাল বিক্রির নগদ ৯৩ হাজার টাকা ও একটি তামার ববিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে সোনারগাঁ থানাধীন হামেশা ফুড লিমিটেডের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে অজ্ঞাতনামা ডাকাতদল তামার তার, মনিটর ও মোবাইল ফোন লুট করে একটি পিকআপে করে নিয়ে যায়।
এরপর ২৭ অক্টোবর দিবাগত রাত ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে একই কায়দায় কাশ্মীর গ্রুপ লিমিটেডের কারখানায় ডাকাতি করে তামার তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক দুটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে এবং ‘বি’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে দুটি বিশেষ দল গঠন করা হয়। এসআই শেখ পারভেজ বিন কামাল চৌধুরী, এসআই রিফাত উদ্দিন ও এসআই এ.বি.এম. গোলাম কিবরিয়াসহ পুলিশের সদস্যরা ঢাকা, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন স্থ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
