সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা ও হয়রানি: বক্তারা।

৩ নভেম্বর ২০২৬, ৩:৩৫:০৪

 

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা ও হয়রানি: বক্তারা।

কুমিল্লায় নির্যাতিত ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান:

নিজস্ব প্রতিবেদক।।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির ঘটনা বেড়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এ ধরনের অপরাধ ক্রমাগত বাড়ছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

তারা বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে এবং সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।

২ নভেম্বর আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এই সময় পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার এবং যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন।

এ �

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।