মুরাদনগরে ‘প্রতিভা’ বিশেষ শিশু বিদ্যালয়ের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ১ লাখ টাকা অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর।

মুরাদনগরে ‘প্রতিভা’ বিশেষ শিশু বিদ্যালয়ের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ১ লাখ টাকা অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক ও প্রতিবন্ধী) শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে কাজ করা ‘প্রতিভা’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়টিকে উপজেলা তথা দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে অসচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, “এই স্কুলটিকে একটি ১ নম্বর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, তার সবই করা হবে।”
তিনি বলেন, বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তাদের অনেকেরই চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য নেই। এসব অসচ্ছল শিক্ষার্থীর চিকিৎসা ও সহায়তার জন্য তাৎক্ষণিক ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।
মন্ত্রী আরও জানান, অনুদানের অর্থ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে থাকবে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ�
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
