বুধবার ৪ নভেম্বর, ২০২৬

For Advertisement

আংশিক টাকা পরিশোধের পর পুরো টাকার চেক: মামলা কতটা টিকবে?

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০:০৩

আংশিক টাকা পরিশোধের পর পুরো টাকার চেক: মামলা কতটা টিকবে?

নিজস্ব প্রতিবেদক:

ঋণ দেওয়া-নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা হিসেবে চেক নেওয়া-দেওয়া বাংলাদেশে একটি প্রচলিত বিষয়। অনেক সময় ঋণগ্রহীতা পুরো ঋণের বিপরীতে একটি চেক দেন। পরে ঋণের কিছু অংশ পরিশোধ করলেও সেই পুরোনো চেকটি পাওনাদারের কাছে থেকে যায়। প্রশ্ন হলো—আংশিক টাকা পরিশোধের পরও যদি পুরো ঋণের অঙ্কের চেক ব্যাংকে জমা দিয়ে তা ডিজঅনার হয়, তাহলে ওই চেকের ভিত্তিতে মামলা কতটা টিকবে?

ভারতের সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ‘দশরথভাই ত্রিকমভাই প্যাটেল বনাম হিতেশ মহেন্দ্রভাই প্যাটেল ও অন্যজন’ মামলায় আদালত বলেছেন, চেক ব্যাংকে উপস্থাপনের আগে ঋণের একটি অংশ পরিশোধ হয়ে গেলে এবং সেই পরিশোধ হিসাবের মধ্যে না নিয়ে পুরো অঙ্কের চেক উপস্থাপন করা হলে, চেকে লেখা পুরো অঙ্কটি আর সেই সময়ের আইনত আদায়যোগ্য ঋণ বা দায়ের প্রতিনিধিত্ব করে না।

মামলাটির ফৌজদারি আপিল নম্বর ১৪৯৭/২০২২ এবং রায় দেওয়া হয় ১১ অক্টোবর ২০২২।

কী ঘটেছিল ওই মামলায়?

মামলায় ঋণগ্রহীতা ঋণের নিশ্চয়তা হিসেবে পুরো টাকার একটি চেক দিয়েছিলেন। পরবর্তীতে তিনি ঋণের কিছু অংশ পরিশোধ করেন। কিন্তু পাওনাদার ওই আংশিক পরিশোধের বিষয়টি সমন্বয় না করে চেকে লেখা পুরো অঙ্কের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করেন।

অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরত আসে। এরপর চেক ডিজঅনারের মামলা করা হয়।

নিম্ন আদালত আসামিকে খালাস দেন। পরে হাইকোর্টও সেই খালাসের আদেশ বহাল রাখেন। বিষয়টি শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টে গেলে আদালতও আগের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি।

কেন গুরুত্বপূর্ণ এই রায়?

ভারতের Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারা অনুযায়ী নির্দিষ্ট শর্তে চেক ডিজঅনার হওয়া অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তবে এর অন্যতম গ�

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD