For Advertisement
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২,,,

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২,,,
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসায় দাউদকান্দি মডেল থানা পুলিশ। সাব-ইন্সপেক্টর রেজওয়ানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬), পিতা মো. শহিদুল্লাহ ও মাতা মীনা আক্তার। অপরজন একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া, ইদ্রিস চেয়ারম্যান বাড়ি এলাকার আব্দুর রহিম মুন্না (২৬), পিতা আবু জাফর ও মাতা নিলুফা বেগম।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় উদ্ধার করা ৬৭২ বোতল স্কাফ সিরাপ ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্র: দাউদকান্দি মডেল থানা পুলিশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য