প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮২ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন।

২৬ অক্টোবর ২০২৬, ৮:৫২:৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮২ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী, চোর ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১১ জন, একজন ছিনতাইকারী, দুজন চোর, নিয়মিত মামলার আটজন আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক গ্রেপ্তারের চিত্র:

নারায়ণগঞ্জ সদর থানা: ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, চারজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা: চার কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা: ১২ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ী, ছয়জন মাদকসেবী, একজন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার দুজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা: ১২০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা:

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য