প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

চৌদ্দগ্রাম সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ।

২৪ অক্টোবর ২০২৬, ৫:০৪:৪৮

চৌদ্দগ্রাম সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ।

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার সোনাপুর এলাকা থেকে এসব শাড়ি জব্দ করা হয়।

আনোয়ার হোসেন
কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির সর্বমোট সিজার মূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে ভারতীয় শাড়িগুলো জব্দ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, জব্দ করা ভারতীয় শাড়ির সর্বমোট সিজার মূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য