প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আড়াই মাস পর ফের কয়লা উত্তোলন শুরু।

১৮ অক্টোবর ২০২৬, ৯:২১:৪৫

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আড়াই মাস পর ফের কয়লা উত্তোলন শুরু।

দিনাজপুর  প্রতিনিধি:

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেইজ থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খনির ১৪০৫ নম্বর ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়। নতুন এই ফেইজ থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খনি কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (প্রোডাকশন অ্যান্ড কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) আ স ম ইফতেখার আলম চৌধুরী।

পরীক্ষামূলক উৎপাদনের পর পুরোদমে উত্তোলন,

খনিসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর শুক্রবার রাত থেকে পুরোদমে উৎপাদন শুরুর প্রস্তুতি নেওয়া হয়।

এর আগে চলতি বছরের ৩ আগস্ট ১৩০৯ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শেষ হয়। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। উৎপাদন শেষ হওয়ার পর ফেইজটি বন্ধ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ১৪০৫ নম্বর ফেইজে স্থানান্তর করা হয়। এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় আড়াই মাস সময় লাগে।

কয়লার মজুত ৬ লাখ ১৫ হাজার মেট্রিক টন,

এদিকে, বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে বর্তমানে ৬ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। মজুত কয়লার পাশাপাশি নতুন ফেইজ থেকে উত্তোলিত কয়লার একটি বড় অংশ খনিসংলগ্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে।

বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহে স্বস্তির আশা

দীর্ঘ বিরতির পর নতুন ফেইজে কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। একই সঙ্গে কয়লা উৎপাদন স্বাভা।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য