For Advertisement
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান: কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধে ৩৮৫ জন আটক।

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান: কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধে ৩৮৫ জন আটক।
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জড়িত ব্যক্তি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লার পুলিশ সুপার জনাব মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা হিসেবে অভিযুক্ত মাসুদ রানা (২৬)-কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থান এবং কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোকে অভিযানের আওতায় আনা হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশগ্রহণ করেন।
এ সময় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে পড়ার টেবিলে ফেরানো এবং নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর ন�
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য