প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কসবায় ২২০০ পিস ইয়াবাসহ ভাই-বোন গ্রেফতার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান।

৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫২:১৬

 

কসবায় ২২০০ পিস ইয়াবাসহ ভাই-বোন গ্রেফতার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের এক সফল অভিযানে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কসবা থানাধীন তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মজলিশপুর পশ্চিমপাড়ার মৃত আবু তাহের ও মরিয়ম বেগমের মেয়ে সেলিনা আক্তার (৪৩) এবং ছেলে মিন্টু মিয়া (৪৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ২টার মধ্যে কসবা থানাধীন তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সৈয়দাবাদ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত ‘মানিক স্টোর’ নামীয় একটি দোকানের সামনে রাস্তার ওপর থেকে ওই দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযান পরিচালনা শেষে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের কসবা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী উপপরিদর্শক (এএসআই) জনাব রবিউল হাসনাত বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কসবা ব্রাহ্মণবাড়িয়া থানা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য