বুধবার ৪ নভেম্বর, ২০২৬

For Advertisement

কুড়িয়ে পাওয়া বস্তু হাতে নিতেই বিস্ফোরণ, শিশুর কবজি বিচ্ছিন্ন।

২৯ মে, ২০২৬ ১০:৩৭:১৮

কুড়িয়ে পাওয়া বস্তু হাতে নিতেই বিস্ফোরণ, শিশুর কবজি বিচ্ছিন্ন।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মরিচ ক্ষেতে পড়ে থাকা ককটেল সদৃশ বস্তু হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণ হয়েছে। এতে শিশুটির হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

শুক্রবার (২৯ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরধুপুর চর কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত শিশু রাহাত মাদবর উপজেলার চরধুপুর চর কান্দি এলাকার সামসু মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়:- সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় লাগানো মরিচ ক্ষেত থেকে মরিচ আনতে যায় রাহাত। এসময় সেখানে টেপ প্যাঁচানো একটি বস্তু পড়ে থাকতে দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। একপর্যায়ে বিকট শব্দে সেটি বিস্ফোরণ হয়। এতে রাহাতের হাতের কবজি ছিটকে পড়ে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাহাতের চাচা বাবুল মাদবর বলেন:- জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছে। কে বা কারা ওই ককটেল সেখানে রেখে গেছে, সেটি তদন্ত করে বের করা প্রয়োজন।

  1. এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন:- শিশুটি কুড়িয়ে পাওয়া ককটেল দিয়ে খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে দুই হাতের কবজি ক্ষতিগ্রস্ত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD