বুধবার ৪ নভেম্বর, ২০২৬

For Advertisement

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: সন্দেহভাজন যুবক গ্রেফতার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭:৫৭

 

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: সন্দেহভাজন যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় এক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে এবং একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে একজন ব্যক্তি আছে, জিজ্ঞাসাবাদ চলছে।’

পুলিশ সুপার আরও বলেন, ঘটনাটি সঠিকভাবে খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশ এ বিষয়ে কাজ চালিয়ে যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, খবর পেয়ে সদর দক্ষিণ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অপ্রতিমের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

যেভাবে নিখোঁজ হয় অপ্রতিম

পারিবারিক সূত্রে জানা যা�

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD