বুধবার ৪ নভেম্বর, ২০২৬

For Advertisement

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা, কর্তৃক একটি প্রাইভেট কার এবং একটি কাভার্ডভ্যান গাড়িসহ ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

১৯ জুন, ২০২৬ ৭:২৯:০০

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা, কর্তৃক একটি প্রাইভেট কার এবং একটি কাভার্ডভ্যান গাড়িসহ ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

আজ ১৮/০৬/২০২৬খ্রিঃ তারিখ দুপুর, ১৩:৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদেরে ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেল সামনে রাস্তার উপর হতে একটি কালো রংয়ের এলিয়ন প্রাইভেটকার গাড়ী গাড়ীটি থামাইয়া গাড়ীর চালক মোঃ রুবেল (২৮)সহ চালকের বাম পাশের সিটে বসা মোঃ আরজান হোসেন (৩৭), ও পিছনের সিটে বসা মোঃ সোহেল রানা (৪৩)দেরকে জিজ্ঞাসাবাদ করেন।

তাদের দেওয়া তথ্য মতে লবন বহনকারীএকটি নীল-হলুদ রংয়ের কাভার্ডভ্যান গাড়ী তল্লাশী করাকালে গাড়ীর বডির সামনে উপরে থাকা বক্স গ্রাইন্ডার মেশিন দ্বারা কাটিয়া তাহার ভিতর হইতে বিশেষ কায়দায় লুকানো ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গাড়িতে মোট ১৫(পনের) টন লবন উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় জড়িত ০৫জন আসামীকে গ্রেফতার ১। মোঃ আরজান হোসেন (৩৭), গ্রাম-তিনগাছা, রাজাপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ২। মোঃ মোজাহের শেখ(৩৩), গ্রাম-খাজা নগর, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া, ৩। মোঃ সুরুজ হোসেন(২৬), গ্রাম-শ্যামলনগর, থানা-বালিগঞ্জ, জেলা-সাতক্ষিরা ৪। মোঃ সোহেল রানা(৪৩),থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর, ৫। মোঃ রুবেল(২৮), গ্রাম-মুন্সী পাড়া,, থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর‘দ্বয় কে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD