প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

চট্টগ্রাম–চকরিয়া সড়কে শিক্ষা সফরের বাস দুর্ঘটনা, দুই শিক্ষক নিহত; আশঙ্কাজনক এক শিক্ষার্থী।

৭ নভেম্বর ২০২৬, ১:৫৩:৪৭

 

চট্টগ্রাম–চকরিয়া সড়কে শিক্ষা সফরের বাস দুর্ঘটনা, দুই শিক্ষক নিহত; আশঙ্কাজনক এক শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক,  দৈনিক কুমিল্লা প্রতিদিন।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষা সফরের বাস চট্টগ্রাম–চকরিয়া সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে। এ দুর্ঘটনায় মাদ্রাসার দুই শিক্ষক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া গুরুতর আহত এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ, নিহত শিক্ষকদের পরিচয় এবং আহতদের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত দুই শিক্ষকের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছি।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে জানানো হবে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য