প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

টেকনাফে ১৪ লাখ ইয়াবার বড় চালান জব্দ, আটক ২,

১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৭:৩১

 

টেকনাফে ১৪ লাখ ইয়াবার বড় চালান জব্দ, আটক ২,

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া স্লুইসগেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার জয়ঘর দাশ ও মো. হোসাইন।

বিজিবি সূত্র জানায়, গত দুই সপ্তাহ ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের চেষ্টা করা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে হ্নীলা বিওপির স্লুইসগেট এলাকায় অভিযান চালায় বিজিবি।

অভিযানকালে জেলেদের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল থামার সংকেত দেয়। তবে নৌকায় থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি চালিয়ে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। এসব বস্তা উদ্ধার করে তল্লাশি চালানো হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা বস্তাগুলোতে থাকা ১৪০টি কার্টন থেকে মোট ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, জব্দ করা ইয়াবা ও নৌকা বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টেকনাফ চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এটি বাংলাদেশের কক্সবাজার জেলার একটি উপজেলা।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য