For Advertisement
ঢাকায় ডিবির অভিযানে ১০ মামলার আসামি কাজী আকবর গ্রেপ্তার।

ঢাকায় ডিবির অভিযানে ১০ মামলার আসামি কাজী আকবর গ্রেপ্তার।
ঢাকা প্রতিনিধি:
ঢাকার তাতীবাজার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কাজী আকবর (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে ডিএমপি কোতোয়ালি থানাধীন তাতীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের তথ্যমতে, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার কাজী আকবরের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, মাদক ও অস্ত্র আইনের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। তার পিসিপিআর (পুলিশ ক্লিয়ারেন্স/পূর্ব অপরাধের রেকর্ড) পর্যালোচনা করে এসব মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া খুলনার দিঘলিয়া থানায় তার বিরুদ্ধে দুটি সাজা পরোয়ানাসহ মোট পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ তাকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবেও উল্লেখ করেছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজী আকবর দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য দিয়েছেন।
গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য