বুধবার ৪ নভেম্বর, ২০২৬

For Advertisement

ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে ইলেকট্রিক ট্রেন, কমবে যাতায়াতের সময়।

১০ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৫:৩০

 

ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে ইলেকট্রিক ট্রেন, কমবে যাতায়াতের সময়।

লিড:
ঢাকা-চট্টগ্রাম রেলপথে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অর্থায়ন পাওয়া গেলে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়িত হলে ট্রেনের গড় গতি বাড়ার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে সময়ও কমবে।

চট্টগ্রাম প্রতিনিধি:

জাতীয় সংসদের চলতি অধিবেশনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম করিডরে ইলেকট্রিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অর্থায়ন পাওয়া সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম করিডরে ইলেকট্রিক ট্রেন চালানো সম্ভব হবে। এতে ট্রেনের গড় গতি বৃদ্ধি পাবে এবং যাত্রীদের যাতায়াতের সময় কমে আসবে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত কর্ডলাইন নির্মাণের উদ্দেশ্যে সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইন প্রণয়নের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে রেলপথের দূরত্ব কমবে এবং ট্রেনের গড় গতি বাড়বে। ফলে ভবিষ্যতে আরও অল্প সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD