For Advertisement
দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ৫ আসামিগ্রেফতার।

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ৫ আসামিগ্রেফতার।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, চুরি ও মারামারি মামলার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) দাউদকান্দি মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই (নিঃ) রবিউল ইসলাম, এসআই (নিঃ) মনির হোসেন, এসআই (নিঃ) অধীর চৌধুরী ও এসআই (নিঃ) ইসমাইল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আল আমিন (৪৩), চুরি মামলার আসামি মোহাম্মদ রানা (৪৫), নিয়মিত মারামারি মামলার আসামি মোঃ রিপন মিয়া (৩৮) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় সাইদ হাসান বাবু (৩৮) ও ইব্রাহিম হোসেন প্রকাশ হিমেল (২৩)।
পুলিশের তথ্য অনুযায়ী, আল আমিন দাউদকান্দির চরচারিপাড়া এলাকার বাসিন্দা। মোহাম্মদ রানা উত্তর নছরুদ্দিন প্রধান বাড়ির বাসিন্দা। রিপন মিয়া কাটারাপাড়া জারু মিয়া প্রধান বাড়ি, মারুকা ইউনিয়নের বাসিন্দা। অপরদিকে সাইদ হাসান বাবু তুজারভাঙ্গা পূর্বপাড়া এলাকার এবং ইব্রাহিম হোসেন প্রকাশ হিমেল তুজারভাঙ্গা এলাকার বাসিন্দা।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর পৃথক পৃথক মামলায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য