বুধবার ৪ নভেম্বর, ২০২৬

For Advertisement

নাঙ্গলকোটে বসুন্ধরা শুভসংঘের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা।

৪ নভেম্বর, ২০২৬ ১:১৯:৫০

নাঙ্গলকোটে বসুন্ধরা শুভসংঘের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা।

সাইফুল ইসলাম, নাঙ্গলকোট (কুমিল্লা)

কুমিল্লার নাঙ্গলকোটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জামান্স কিন্ডারগার্টেন মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘের নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি একেএম মারুফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র একেএম মনিরুজ্জামান খান।

সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মজুমদার, জামান্স কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রুবিনা আক্তার, সহকারী শিক্ষক নাসির উদ্দিন, হোসাইন মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নয়ন, আব্দুল হালিম, রবিউল হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা অন্য কোনো স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তাঁরা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ব্যক্তিগত সচেতনতার বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখত

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD