বুধবার ৪ নভেম্বর, ২০২৬

For Advertisement

ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার।

৩ অক্টোবর, ২০২৬ ১২:১৮:৫৪

ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন দপ্তরের ৬টি সীলসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাশেদ (৪৩), পিতা মৃত জয়নাল, সাং আজিবপুর, থানা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ; মোঃ আব্দুল্লাহ তানহা (৩৯), পিতা মৃত আব্দুল জব্বার, সাং ভূইগড় শান্তিধারা, থানা ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং মোঃ মহসিন বেপারী (৩২), পিতা মোশারফ বেপারী ওরফে মোসা বেপারী, সাং দক্ষিণ শিয়াচর, থানা ফতুল্লা, নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাশেদের ভাড়াকৃত কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন দপ্তরের ৬টি সীল উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধার করা সীলগুলোর মধ্যে রয়েছে—চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারী পাবলিক এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ লেখা সীল।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রতারণার ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সূত্র: ফতুল্লা মডেল থানা পুলিশ

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD