প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৬ বোতল মাদক দ্রব্য ESkuf Syrup সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

৩০ আগস্ট ২০২৬, ১:৩৮:২৬

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৬ বোতল মাদক দ্রব্য ESkuf Syrup সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওয়াসিম খাঁন এর নেতৃত্বে ফতুল্লা
মডেল থানার একটি চৌকস।

আভিযানিক দল ২৮/০৮/২০২৬ তারিখ দিবাগত রাত অনুমান-০১.১০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন উত্তর দেলপাড়া ক্যানেলপাড় স্বপ্নীল সিটি সাকিনস্থ জনৈক আবদুল আওয়াল বিপ্লব এর সীমানা প্রাচীর এর পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১।

মোঃ মারুফ শাহরিয়ার (২৫), পিতা- মোঃ মোবারক হোসেন, মাতা- মৃত: হাসিনা বেগম, সাং- বিলাশপুর বেপারী বাড়ী, চেয়ারম্যান বাড়ীর পাশে, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর, এ/পি সাং- নুরবাগ, মতিন হাজীর বাড়ীর সামনে, রহমত উল্লাহ আজম এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ৩৬ (ছত্রিশ) বোতল নেশা জাতীয় মাদক দ্রব্য ESkuf Syrup সহ গ্রেফতার করে।

আসামীর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে,
ফতুল্লা ঢাকা বিভাগ বাংলাদেশ।

 

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য