For Advertisement
বাংলাদেশে নারীদের জন্য বিশেষ বাস: ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও বেছে নিলেন প্রধানমন্ত্রী বাসস।

বাংলাদেশে নারীদের জন্য বিশেষ বাস: ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও বেছে নিলেন প্রধানমন্ত্রী বাসস।
অদ্য ১৭ আগস্ট ২০২৬, ২১:১৩,
চট্টগ্রাম, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য ‘বিশেষ বাস’ সার্ভিস চালু হতে হচ্ছে আগামীকাল (মঙ্গলবার)। এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপে রাজধানী ঢাকার পাশপাশি চট্টগ্রামকেও বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল চট্টগ্রামেও যাত্রা শুরু করবে ‘বিশেষ মহিলা বাস’। কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় দুটি বাস দিয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। বাসগুলো কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা এলাকা পর্যন্ত চলাচল করবে।
চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ জন্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। বিষয়টি নিশ্চিত করে তিনি আজ বাসসকে বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করার লক্ষ্যে বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।
তিনি আরো জানান, শুরুতে রাজধানী ঢাকায় এই বাস সার্ভিস চালুর হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বিবেচনায় চট্টগ্রামকেও বেছে নিয়েছেন। তিনি চট্টগ্রামের জন্যও দুটি বাস বরাদ্দ করেছেন, সেগুলো আগামীকাল থেকে চলাচল শুরু করবে। সকাল ১০টায় বাসগুলো উদ্বোধন করা হবে। চট্টগ্রামকে এগিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বাসসকে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চট্টগ্রামেও চালু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে জেলা প্রশাসক মহোদয়সহ বিআরটিসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’
আগামীকাল সকাল ১০টায় সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিআরটিসি সূত্র জানায়, গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা। তাদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।
নারীদের জন্য বিশেষ বাস: ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও বেছে নিলেন প্রধানমন্ত্রীর বাসস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য