প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, কিশোরসহ আটক ৭।

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৪:৩৫

 

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, কিশোরসহ আটক ৭।

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের সন্দেহে এক কিশোরকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ওই কিশোরকে তার পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে দাঙ্গা সংগঠনের অভিযোগে মোঃ হীরা মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজীয়াটি এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে এবং বর্তমানে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মোঃ জয়নাল মিয়া (৪০), মোঃ শাহিন (৪৬) ও শফিকুল ইসলাম (৪০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে জয়নাল মিয়ার স্থায়ী ঠিকানা সুনামগঞ্জের ধর্মপাশা, শাহিনের নেত্রকোনার বারহাট্টা এবং শফিকুল ইসলামের সুনামগঞ্জের ধর্মপাশা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে মোঃ সেকুল ইসলাম (৪৫) ও মিতুল বড়ুয়া (২৩) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে মাদক সেবনের সন্দেহে মোঃ মেজবাউদ্দিন রহুল (১৮) নামে এক কিশোরকে আটক করা হয়। পরে তার পিতা-মাতা তাকে সংশোধনের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে মুচলেকা নেওয়া হয়। এরপর তাকে পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ �

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য