প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

রাসূল পাকের সমগ্র বিশ্বে শান্তি, মানবতা ও কল্যাণের বাণী প্রচারকারী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন।

২৫ আগস্ট ২০২৬, ১১:২০:৪৭

রাসূল পাকের সমগ্র বিশ্বে শান্তি, মানবতা ও কল্যাণের বাণী প্রচারকারী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন।

ইসলামের ইতিহাসে এক গৌরবময় ও যুগান্তকারী ঘটনা। তাঁর মহান আদর্শ, শিক্ষা ও জীবনাদর্শ সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশিকা হিসেবে বিরাজমান।

হযরত মুহাম্মদ (সা.)-এর এই মহিমান্বিত আগমনকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করে থাকে।

এই পুণ্যময় দিবস উপলক্ষে বিশ্বের সকল মুসলিম ভাই-বোন এবং বিশেষ করে কুমিল্লা দক্ষিণ জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনে অফুরন্ত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন এবং রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার তাওফিক দান করুন।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য