For Advertisement
সুনামগঞ্জে ছাতক থানা পুলিশের অভিযানে ১৪৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১।
২৪ জুন ২০২৪, ৮:১৪:০৭
সুনামগঞ্জে ছাতক থানা পুলিশের অভিযানে ১৪৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১।
সুনামগঞ্জে ছাতক থানা পুলিশের অভিযানে ১৪৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১।
সুনামগঞ্জের ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ভারতীয় মদসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন ছাতক থানার গনেশপুর, বাহাদুরপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে সামছুদ্দোহা (৪৫)। গতকাল রবিবার (৯ জুন ২০২৪ খ্রি.) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন ছাতক মাছ বাজার সংলগ্ন সুরমা নদীর দক্ষিণ পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আটককৃত আসামির নিকট থেকে ১৪৪ বোতল Officer’s Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৬ - Developed by RL IT BD














মন্তব্য