For Advertisement
কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার।

কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার।
আজ ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরী-এর নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হাসান, এসআই (নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান, এএসআই (নিরস্ত্র) তানভীর হোসাইন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাউখালী থানাধীন কলমপতি ইউনিয়নের ডাবুইন্নাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ০২ জন আসামীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ রনি ( ২৫ ), পিতা- আব্দুল মতিন, সাং- ডাবুইন্নাছড়া, কলমপতি ইউপি, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি। ২। ফাতেমা বেগম ( ৪০ ), পিতা- ফজল হক, সাং- ডাবুইন্নাছড়া, কলমপতি ইউপি, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ পরোয়ানা তামিল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, রাঙ্গামাটি চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য