For Advertisement
অরণ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ।

অরণ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
‘জ্ঞান বাড়াও, সমাজ গড়ো’—এই স্লোগানকে সামনে রেখে আবদুস সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ৮ অক্টোবর, বৃহস্পতিবার, বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুস সামাদ ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন), কুমিল্লার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ শাহ মো. আলমগীর খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার খান, অরণ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শরিফ উদ্দিন আহম্মেদ এবং আবদুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. আবদুস সামাদ।
আবদুস সামাদ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী কাজী মহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কামরুনাহার।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. আলমগীর খান বলেন, “শিক্ষা উপকরণ উপহার দেওয়ার অর্থ হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করে এবং তার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করে।”
সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন লিটন বলেন, “নিজেকে পরিবর্তন করতে হলে সুশিক্ষা গ্রহণ করতে হবে। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত হয়, এমন শিক্ষা অর্জন করতে হবে। সফল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি নেওয়ার এখনই সময়। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষও হতে হবে।”
আবদুস সামাদ ফাউন্ডে
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য