প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩!

১০ অক্টোবর ২০২৬, ১২:০৬:৫৯

আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩!

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ট্রাকটি আটক করে। পরে ট্রাকটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী এলাকার আহমদ গফুরের ছেলে মো. আব্দুল হক, হবিগঞ্জের গৌরাঙ্গীর চর এলাকার আকমির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং ঢাকার রমনা থানার মগবাজারের চেয়ারম্যান গলির (ভাসমান) বাসিন্দা মোসলেম মিয়ার ছেলে মো. আকরাম মিয়া।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য