For Advertisement
আশুলিয়ায় মাদক বিরোধী অভিযানে ছাত্রদল নেতা সহ গ্রেপ্তার ০৪ জন। অভিযানে ৩৮০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার।

আশুলিয়ায় মাদক বিরোধী অভিযানে ছাত্রদল নেতা সহ গ্রেপ্তার ০৪ জন। অভিযানে ৩৮০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার।
ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩৮০০ পিস ইয়াবা ও ১০০ গ্ৰাম হেরোইন সহ পেশাদার ০৪ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন। এর আগে, বুধবার (৩ জুন) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর উত্তর পাড়া মন্ডল কলোনী ও আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন জুয়েল রানা স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৫টি সিসি ক্যামেরা, ২টি মোবাইল সেট ও মাদক বিক্রয়ের নগদ ২৫ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য