প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

এলপিজি বাজারে নৈরাজ্য থামছেই না, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি ৭০০ টাকা আদায়ের অভিযোগ।

১২ অক্টোবর ২০২৬, ১১:৫৯:২২

এলপিজি বাজারে নৈরাজ্য থামছেই না, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি ৭০০ টাকা আদায়ের অভিযোগ।

নির্ধারিত দাম ১,৮৩৭ টাকা, বিক্রি হচ্ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকায় | সরবরাহসংকট ও তদারকির ঘাটতিতে বিপাকে ভোক্তারা।

নিজস্ব প্রতিবেদক:

দেশের এলপিজি বাজারে অস্থিরতা যেন থামছেই না। সরকার নির্ধারিত দামে মিলছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। ১২ কেজির একটি সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা হলেও ক্রেতাদের গুনতে হচ্ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ, সিলিন্ডারপ্রতি সর্বোচ্চ ৭০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রায় ১০ মাস ধরে চলা এই অস্থিরতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তা ও খাবারের দোকানের ব্যবসায়ীরা। উৎপাদক থেকে পরিবেশক, পাইকারি বিক্রেতা হয়ে খুচরা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে বাড়তি মুনাফার অভিযোগ থাকলেও কার্যকর নিয়ন্ত্রণের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

নির্ধারিত দামে মিলছে না গ্যাস,

বাজারে অস্থিরতার মধ্যে সম্প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে দাম সমন্বয়ের পরও সরবরাহসংকটের কারণে নির্ধারিত মূল্যে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ক্রেতারা।

একজন ভোক্তা জানান, সরকার দাম নির্ধারণ করে দিলেও দোকানে সেই দামে গ্যাস পাওয়া যায় না। ২ হাজার ৪০০ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। কোথাও ২ হাজার ২০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ মানুষের জন্য রান্নার গ্যাস কেনা কঠিন হয়ে পড়েছে।

হাতবদলের প্রতিটি ধাপে বাড়তি দামের অভিযোগ,

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গ্রাহকের হাতে পৌঁছানোর আগে এলপিজি সিলিন্ডার তিন থেকে চার ধাপে হাতবদল হয়। অভিযোগ রয়েছে, প্রতিটি পর্যায়েই দাম বাড়ানো হচ্ছে। তবে বাড়তি দামের দায় নিতে চাই�

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য