প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কসবায় ইয়াবাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার।

১ জুলাই ২০২৬, ৩:৫১:৪৪

কসবায় ইয়াবাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার।

২৮/০৬/২০২৬ খ্রি. বিকাল ১৭.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসময় পুলিশ কসবা পৌরসভার টিআলী মোড় এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত খোকন মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০৫টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ খোকন মিয়া পিতা- মৃত সুলতান আহমেদ
গ্রাম- শিমরাইল থানা- কসবা জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য