প্রচ্ছদ / Uncategorized / বিস্তারিত

For Advertisement

কসবায় বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার।

১৫ জুন ২০২৬, ৯:০৩:০৭

কসবায় বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার।

১৩/০৬/২০২৬ খ্রি. রাত ২৩.৪৫ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন কায়েমপুর ইউনিয়নের রাউৎখোলা দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় জনৈক ফুল মিয়ার চাষকৃত জমির উপর হতে অজ্ঞাতনামা ৮/১০ জন আসামিদের ফেলে যাওয়া ক) ১৯২ (একশত বিরানব্বই) কেজি গাঁজা, খ) ৮,১১০ (আট হাজার একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ-সংক্রান্তে কসবা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়েছে।

পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য